Saturday, Mar 21
সাকাহাফং ও তাজিংডং অভিযানে
Tour Description
Everything you need to know about this package
বাংলার ছাদ ছুঁয়ে দেখার মাহেন্দ্রক্ষণ—চলুন সাকাহাফং ও তাজিংডং অভিযানে! বুকিং করলেই পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট পাহাড় মানেই শুধু ভ্রমণ নয় — এটি নিজেকে নতুন করে আবিষ্কার করার এক যাত্রা। মেঘ ছোঁয়া চূড়া, বুনো ঝিরি, পাহাড়ি জনপদের সরল জীবন আর নিস্তব্ধ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক অসাধারণ সুযোগ নিয়ে আমরা আয়োজন করেছি — ⛰️ সাকা হাফং ও তাজিংডং ট্যুর (৫ দিন / ৬ রাত) 🗓️ ভ্রমণ পরিকল্পনা (এক নজরে) * রওনা: ২২ মার্চ (ঈদের দ্বিতীয় দিন রাত), রাত ৯:০০ টা (ঢাকা থেকে)। * ফেরা: ২৮ মার্চ (রবিবার) ইদের ৮ম দিন, ইনশাআল্লাহ্ সকালে ঢাকায় পৌঁছাবো। 💰 ইভেন্ট ফি ও বুকিং * জনপ্রতি খরচ: ১২,৯৯৯ টাকা (সকল খরচসহ)। * স্পেশাল ডিসকাউন্ট: প্রথম ৫ জনের জন্য থাকছে ৬৯৯ টাকা ছাড়! * বুকিং ফি: ২৫০০ টাকা (বুকিং ফি জমা দিয়ে এখনই আপনার আসন নিশ্চিত করুন)। 💳 পেমেন্ট মাধ্যমঃ বিকাশ মার্চেন্ট (বিকাশ পেমেন্টের জন্য) বিকাশ পেমেন্ট করুন: 01324556500 ➖➖➖➖➖➖ বিকাশ/নগদ (পার্সোনাল বিকাশ): 📲 +88 01626001500 🏦 ব্যাংক অ্যাকাউন্টঃ ➖➖➖➖➖➖➖➖ The City Bank PLC Amarlodge Ltd. A/C No: 1253386727001 Banani Branch প্রতিদিনের বিস্তারিত ভ্রমণসূচি: 🌙 ১ম রাত ঢাকা → চকরিয়া (কক্সবাজারগামী বাস) ১ম দিন শহুরে যান্ত্রিকতা পেছনে ফেলে যখন আপনি ‘চাঁদের গাড়ি’তে উঠবেন, তখনই শুরু হবে আপনার আসল রূপকথা। বিশ্বাস করুন, পাহাড়ের আঁকাবাঁকা পথে বাতাসের ঝাপটা যখন আপনার গায়ে লাগবে, নিমিষেই ধুয়ে যাবে নির্ঘুম রাতের সব ক্লান্তি। ডিম পাহাড় পেরিয়ে থানচি যাওয়ার পথে আপনার মনে হবে—ব্যস্ততা আর নেটওয়ার্কের মায়াজাল ছিঁড়ে আপনি ঢুকে পড়েছেন এক অপার্থিব নিস্তব্ধতায়। থানচিতে দুপুরের আহার শেষে আমাদের গন্তব্য ‘১৩ কিলো’। সেখান থেকেই শুরু হবে স্বপ্ন ছোঁয়ার সেই কাঙ্ক্ষিত ট্রেকিং। পাহাড়ের বুক চিরে যখন আমরা শেরকর পাড়ায় পৌঁছাব, আপনার মনে হবে আপনি ভুল করে কোনো গল্পের বইয়ের পাতায় ঢুকে পড়েছেন! পাহাড়ের গহিনে ছবির মতো সাজানো-গোছানো এই পাড়াটি যেন এক অন্য জগৎ। পাহাড়ি মানুষের সারল্য আর নির্ভেজাল আতিথেয়তায় শুরু হবে জীবনের অন্যতম রোমাঞ্চকর এক রাত। এবারের ঈদটা না হয় পাহাড়ের কোলেই কাটুক, যেখানে কেবল পাহাড় আর আপনার হৃদস্পন্দনের শব্দ শোনা যাবে। 🌙 ২য় রাত: শেরকর পাড়ায় অবস্থান। ২য় দিন ভোরের পাহাড় যে কতটা মায়াবী হতে পারে, তা না দেখলে বিশ্বাস করা কঠিন। শেরকর পাড়ার সেই স্নিগ্ধ সকাল দেখে আপনার মনে হবে—এমন একটি মুহূর্তের জন্য শত রাত নির্ঘুম কাটানো যায়। সকালের সেই মায়া চোখে মেখেই আমরা পা বাড়াবো তাজিংডং জয়ের নেশায়। বাংলাদেশের অফিশিয়াল সর্বোচ্চ চূড়ায় যখন আপনি পা রাখবেন, তখন বুক চিরে আসা বাতাসের ঝাপটা আপনাকে বলবে— "আমি পারি, আমি পেরেছি!" এই সামিট কেবল উচ্চতা জয় নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে জয় করার এক জীবন্ত ইতিহাস। সেই গর্ব আর সাহস নিয়ে আমরা হাঁটবো বুনো পথের নেশায়। পথে পড়বে দোতং পাড়া, যেখানে আনমনেই গেয়ে উঠবেন— “চলো দোতং পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে, জীবন জুয়ার আসর বসাবো”। পড়ন্ত বিকেলে আমাদের গন্তব্য হবে দেবতাপাহাড়ের কোলঘেঁষা গহীন অরণ্যের নিভৃত জনপদ ‘থুইছা পাড়া’। ঝিঁঝিঁ পোকার ডাক আর তারার মেলায় যখন রাত নামবে, থুইছা পাড়ার সেই বন্য নিস্তব্ধতা আপনার কানে কানে জীবনের নতুন কোনো মানে বলে দিয়ে যাবে। 🌙 ৩য় রাত: থুইছা পাড়া ৩য় দিন ভোরের থুইছা পাড়ায় যখন চোখ মেলবেন, দেখবেন চারপাশটা মেঘেদের দখলে। মনে হবে আমাদের পাহাড়টিও যেন সেই মেঘের ভেলায় চড়ে অজানায় পাড়ি জমিয়েছে! সকালের খাবার সেরে আমরা বেরিয়ে পড়ব নিকোলাস পাড়ার শান্ত নিস্তব্ধতায়, যেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো কৃত্রিমতা। মেরুল ঝিরি আর বুনো ঝর্ণার স্নিগ্ধতা গায়ে মেখে আমরা পৌঁছাব মং খাই পাড়ায়। বিশ্বাস করুন, এত পরিপাটি আর ছবির মতো সাজানো গ্রাম আপনি আগে কখনো দেখেননি। সন্ধ্যার পর মং খাই পাড়ার মাথার ওপরের চাঁদটা যেন একদম হাতের নাগালে চলে আসে! ভাগ্য ভালো থাকলে দেখা হয়ে যেতে পারে একঝাঁক মায়াবী হরিণের সাথে, যারা খেলা করতে করতে আচমকাই হারিয়ে যায় গহীন অরণ্যের গভীরে। এই নিস্তব্ধ রাতটিই আমাদের শেষ প্রস্তুতি, কারণ কাল ভোরেই আমরা জয় করব স্বপ্নের চূড়া— সাকাহাফং। 🌙 ৪র্থ রাত: মংখাই পাড়া ৪র্থ দিন ভোর ৬টা। যখন আপনি বাংলাদেশের সর্বোচ্চ বিন্দু সাকাহাফং-এর চূড়ায় দাঁড়াবেন, মায়ানমারের পাহাড় চিরে উদিত সূর্যের প্রথম আলো যখন আপনার চোখেমুখে পড়বে—সেই মুহূর্তটি ভাষায় প্রকাশের নয়। এটি কেবল একটি পাহাড় জয় নয়, এটি আপনার আজন্ম লালিত স্বপ্নকে বাস্তবে ছোঁয়ার এক পরম প্রাপ্তি। নিজের সামর্থ্যের শেষবিন্দু দিয়ে যখন শিখর স্পর্শ করবেন, তখন মনে হবে— "আমিই অজেয়!" বিজয় শেষে আমাদের যাত্রা হবে খুমের রাজ্যে। কালোমন পাহাড়ের চূড়া থেকে জুম পাহাড়ের দিগন্তজোড়া দৃশ্য পেরিয়ে আমরা ঢুকে পড়ব একদম বিচ্ছিন্ন এক জনপদ থুনলাই পাড়ায়। নাগরিক সভ্যতার ছোঁয়া না লাগা এই আদিবাসীদের কৌতূহলী চোখ আপনাকে স্বাগত জানাবে এক অন্য জগতে। এরপরই শুরু হবে জল আর পাথরের মায়াবী খেলা। নাইক্ষ্যং খাল ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাব মাথাভরা খুমের মোহনায়। বিশাল পাথরের বাধা পেরিয়ে যখন ‘নাইক্ষ্যং মুখ’-এর সামনে গিয়ে দাঁড়াবেন, আপনার কল্পনাও হার মেনে যাবে। পাহাড়ের বুক চিরে ঝরে পড়া সেই বুনো ঝর্ণার শীতল পরশে আপনার মনের সব বিষাদ আর ক্লান্তি চিরতরে মুক্তি পাবে। যাত্রার শেষলগ্নে ভেলাখুমের কাঁচের মতো স্বচ্ছ জলে বাঁশের ভেলায় চড়ে যখন আমরা ভেসে বেড়াব, চারপাশের নিস্তব্ধতা আপনার কানে কানে বলবে— জীবন কত সুন্দর! আমিয়াখুম আর সাতভাই খুমের সেই অদেখা সৌন্দর্য আপনার জীবনের শ্রেষ্ঠ স্মৃতি হয়ে রবে চিরকাল। 🌙 ৫ম রাত: থুইছা পাড়ায় অবস্থান। ৫ম দিন ভোরের আলো ফুটতেই আমাদের যাত্রা শুরু হবে পদ্ম ঝিরির হাতছানিতে। এই পথটি যেন প্রকৃতির এক প্রশান্তির আল্পনা—যেখানে সবুজে মোড়ানো পথে হাঁটতে হাঁটতে দেখা মিলবে নাম না জানা অসংখ্য ঝর্ণা আর বুনো ঝিরির। আমরা জয় করব রহস্যময় থিংকশন গুহা আর গর্বিত চন্দ্র পাহাড়। সেই চূড়ায় দাঁড়িয়ে যখন দূরে ফেলে আসা সাকাহাফং আর তাজিংডংকে দেখবেন, এক অদ্ভুত পূর্ণতায় ভরে উঠবে মন। পথের ধারে পাহাড়ি পাড়া, নজরকাড়া পদ্ম ঝর্ণা আর রোমাঞ্চকর ঝুলন্ত ব্রিজের মায়া কাটিয়ে আমরা যখন থানচি ফিরব, সাথে থাকবে কেবল একরাশ স্মৃতি। আলিকদমের আঁকাবাঁকা পথে চাঁদের গাড়িতে চড়ে ফেরার সময় পাহাড়ের সেই চিরন্তন আদিমতা আপনার পিছু ডাকবে। বাসে করে ঢাকার পথে রওনা দিলেও, আপনার মনটা চিরতরে পড়ে থাকবে ওই মেঘেদের দেশে। 🌙 ৬ষ্ঠ রাত: চকরিয়া (ঢাকাগামী বাস) → ঢাকা খাবারের মেন্যু (পাহাড়ি স্বাদ) যেহেতু রুটটি দুর্গম, তাই স্থানীয় পাড়া থেকে সংগ্রহ করা টাটকা ও হালাল খাবার সরবরাহ করা হবে: * সকাল: ভুনা খিচুড়ি + ডিম। * দুপুর: এক প্লেট নুডলস + ডিম সেদ্ধ। *বিকাল/ সন্ধ্যা: সুপ/ সেমাই/ চা * রাত: ভাত + বন মোরগ/ডিম ভুনা + ডাল + পাহাড়ি স্পেশাল ভর্তা। সাথে যা যা নিতে হবে ১. NID কার্ড/পাসপোর্ট/জন্ম নিবন্ধনের ১০ কপি ফটোকপি। ২. টর্চ লাইট ও পাওয়ার ব্যাংক। ৩. ট্রেকিং জুতা (অবশ্যই) ও স্যান্ডেল। ৪. ছাতা/ক্যাপ ও গামছা। ৫. পানির বোতল ও খাবার স্যালাইন। ৬. ব্যক্তিগত প্রয়োজনীয় ঔষধ। ফাউন্ডার এডমিনঃ 📞 Ariful Islam — +880 1766-948957 টিম লিডার: 📞 Jawadul Islam — +880 1689-342100, অফিস এডমিন: 📞 Office Number — +880 1531-885553 (whatsapp) ⛔♻️ ট্যুরে যা যা করা যাবে না (গুরুত্বপূর্ণ নিয়মাবলী) ১. আচরণবিধি মেয়েদের প্রতি অশালীন বা অনাকাঙ্ক্ষিত আচরণ একদমই নিষিদ্ধ। এ ধরনের অভিযোগ পাওয়া মাত্রই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের বিরোধ, সমালোচনা বা ভুল বোঝাবুঝি হলে অবশ্যই অ্যাডমিনদের সঙ্গে সরাসরি কথা বলতে হবে। সদস্যদের মধ্যে আলাপ-সমালোচনা করে সমস্যা বাড়ানো যাবে না। অ্যাডমিনদের অনুমতি ছাড়া গ্রুপ থেকে আলাদা হওয়া বা একা চলাফেরা করা যাবে না। ২️. পরিবেশ ও পরিচ্ছন্নতা যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। পরিবেশের প্রতি সম্মান রাখুন। বাসের ভিতরে ধূমপান করা যাবে না। ⛔ সাবধান: যেসব কারণে আপনি যেকোনো সময় ট্যুর থেকে টার্মিনেট হবেন ৩️. হ্যারাসমেন্ট ও আচরণবিধি লঙ্ঘন গ্রুপের কোনো মহিলা সদস্য হ্যারাসমেন্টের শিকার হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অ্যাডমিন, মডারেটর বা ট্যুর কমিটির কাউকে অসম্মান বা মিসবিহেভ করলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ৪️. নেশাজাত দ্রব্য ট্যুর চলাকালীন নেশাজাত কোনো দ্রব্য বহন বা সেবনের চেষ্টা করলে সসংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ⚠️ গুরুত্বপূর্ণ নোটিস ভ্রমণের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা সম্পূর্ণই আল্লাহর হাতে। এ বিষয়ে কর্তৃপক্ষকে দোষারোপ বা জরিমানা দাবি করা যাবে না। আমরা সবসময় বাজেট ট্যুর আয়োজন করি। প্রাকৃতিক দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে AmarTour Group কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী যে সিদ্ধান্ত নেবে, সবাইকে তা মেনে চলতে হবে। বিস্তারিত জানতে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন: +88 01766-948957 ঠিকানা: ৫/২, ব্লক-ই, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
Package Info
Key schedule and logistics
Start Date
End Date
Reporting Time
Departure Time
Pickup Point
Last Drop Point
Availability
Route stops and seat selection
Food & break locations
Stops and rest points along the route
Select your seat
Tap an available seat — green is open, grey is taken
Loading seat layout…
Day by Day Plan
Your full itinerary, stop by stop
Guest Reviews
Ratings from verified travelers
No guest reviews yet
Be among the first to stay or book — reviews from verified guests will show up here.
Guest reviews
Reviews appear after verified stays
No reviews to show yet
There are no guest comments for this listing right now. Check back after travelers share their experience.

